মাছ ধরার ঘুনির মধ্যে থেকে গোখরো সাপ উদ্ধার করল এক বনদপ্তরের কর্মী

কুমারেশ রায়, মেদিনীপুর, ১৩ জুন: মাছ ধরার ঘুনির মধ্যে থেকে মাছের বদলে আস্ত একটি গোখরো সাপ।
চন্দ্রকোনা ১ ব্লকের মনোহরপুর গ্রামের ঘটনা। ওই গ্রামের রঞ্জিত সামন্ত মাছ ধরার জন্য তার বাড়ির পাশের জলাশয়ে ঘুনি রেখেছিলেন। রবিবার সকালে ঘুনি দেখতে গিয়ে আঁতকে উঠেন তিনি। ঘুনির মধ্যে বড়োসড়ো একটি গোখরো সাপ।

রঞ্জিতবাবু ওই ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি বনদপ্তরে খবর দেন। বন দফতরের কর্মীরা এলাকায় পৌঁছে ঘুনির ভেতর থেকে গোখরো সাপটি উদ্ধার করেন। ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিমের সদস্য মলয় ঘোষ জানান, প্রায় ৬ ফুট লম্বা গোখরো সাপটিকে সোমবার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *