বেলিয়াবেড়া থানার উদ্যোগে বনমহোৎসব উদযাপন

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৭ জুলাই: বেলিয়াবেড়া থানার উদ্যোগে বনমহোৎসব পালিত হল শনিবার। এদিন বেড়ালিয়াবেড়া থানার ওসি সুদীপ পালুদি ও অন্যান্য পুলিশ কর্মীরা আজ গঙ্গাবাঁধ এলাকায় রাস্তার দুই দিকে চারা গাছ রোপন করার মধ্যে দিয়ে এই বনোমহোৎসব পালন করেন।

গত বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের ঝাড়গ্রাম ইকোপার্কে বনদপ্তরের পক্ষ থেকে বনমহোৎসব কর্মসূচির উদ্বোধন হয়েছিল। সেদিন বন ও প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা জানিয়েছিলেন, করোনা পরিস্থিতির জন্য আমরা অক্সিজেনের অভাব অনুভব করছি। তিনি বলেন, পরিবেশকে সঠিক ভাবে রাখার জন্য বেশি করে গাছ লাগানোর প্রয়োজন এবং জঙ্গলকে আমাদের রক্ষা করা দরকার। তবেই আগামী দিনে আমরা অক্সিজেনের অভাব থেকে মুক্তি পাবো। সেই মত আজ বেলিয়াবেড়া থানার উদ্যোগে এই চারা গাছ রোপন কর্মসুচি বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *