পাঁশকুড়ায় শব্দ বাজি বিস্ফোরণ স্থলে ফরেন্সিক টিম, পরিবারের দাবি এনআইএ তদন্তের

আমাদের ভারত পূর্ব মেদিনীপুর ১৪ অক্টোবর: পাঁশকুড়ার বিস্ফোরণ স্থলে ফরেনসিক টিম। ঘটনার পর চার দিন কেটে গেলেও অভিযুক্তরা পলাতক। মৃত কিশোরের পরিবারের এনআইএ তদন্তের দাবি।

গত মঙ্গলবার পাঁশকুড়ার সাধুয়াপোতা গ্রামে শব্দবাজি বিস্ফোরণে মৃত্যু হয় এক কিশোর ও এক মহিলার। চার দিনের মাথায় ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক দল। বিকাল তিনটে নাগাদ ৩ প্রতিনিধির টিম এসে নমুনা সংগ্রহ করে। ঘটনাস্থল থেকে সব রকম নমুনা সংগ্রহ করেছে তারা। বাজি তৈরি করার বারুদ, বিস্ফোরণস্থলের মাটি, শব্দবাজি তৈরি করার সরঞ্জাম সংগ্রহ করেন ফরেন্সিক দল।

ওই বিস্ফোরণের ফলে মৃত নবম শ্রেণির কিশোর শম্ভু
(প্রদীপ) সামন্তের পরিবার দাবি করেন, পুলিশ সঠিক তদন্ত করছে না। চার দিন কেটে গেল এখনো যার বাড়িতে শব্দবাজি তৈরি হয় সেই শ্রীকান্ত ভক্তা ও তার দুই ছেলেকে এখনো পুলিশ খুঁজে পাচ্ছে না। তাই সঠিক তদন্তের জন্য এনআইএ তদন্ত চাই আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *