আমাদের ভারত, ২৩ এপ্রিল: বিভিন্ন দেশে একাধিক ব্যাঙ্ক ভারতীয় ব্যাঙ্কগুলোর সঙ্গে বিশেষ ভেস্ট্রো অ্যাকাউন্ট তৈরি করেছে, এর ফলে খুব শীঘ্রই ব্যবসায়ীরা ডলারের পরিবর্তে ভারতীয় মুদ্রার মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের লেনদেন করতে পারবেন। শনিবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিঙ্গাপুর, যুক্তরাজ্য এবং নিউজিল্যান্ড সহ ১৮টি দেশের ৬০টি করোস্পন্ডেন্ট ব্যাঙ্কে স্পেশাল রুপি ভোস্ট্রো অ্যাকাউন্ট খোলার অনুমোদন দিয়েছে। গোয়েল জানিয়েছে, সেন্ট্রাল ব্যাঙ্ক বর্তমানে এ বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছে এবং বেশ কয়েকটি দেশের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য রুপির লেনদেনের কার্যক্রম শীঘ্রই শুরু হবে। তিনি আরো জানান, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং কানাডার মতো উন্নত দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা বেশ অনেকটাই এগিয়েছে।
ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোশিয়েশন, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, গাল্ফ কো অপারেশন কাউন্সিল এবং ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন ইতিমধ্যেই তুলনামূলক চুক্তির জন্য ভারতের সঙ্গে আলোচনা শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে।
বাণিজ্য ও শিল্প মন্ত্রীর দাবি, সমগ্র বিশ্ব ভারতের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি প্রতিষ্ঠা করতে আগ্রহী। বস্ত্র শিল্পের ক্ষেত্রে উৎপাদনের সঙ্গে জড়িত ইন্সেন্টিভ স্কিমের দ্বিতীয় পর্যায়ে পীযূষ গোয়েল জানিয়েছিলেন, এই বিষয় টেক হোল্ডারদের সঙ্গে বিশদে আলোচনা শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, প্রকল্পটির বিস্তারিত বিষয়গুলো শীঘ্রই চূড়ান্ত করা হবে এবং অনুমোদনের জন্য সর্বোচ্চ স্তরে আনা হবে।

