আমাদের ভারত, ১১ ডিসেম্বর: পাঁচ বছর পর টেট হলো। পরীক্ষায় সব রকম স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষা কেন্দ্রে কড়া নজরদারি ছিল। টুকলি আটকাতেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়। সর্বভারতীয় পরীক্ষার ধাঁচে ওই পরীক্ষা কেন্দ্রে ঘড়ি বা গয়না পরে ঢোকার নিয়ম ছিল না। কিন্তু সেই নিয়ম রক্ষা করতে গিয়ে জোর করে হিন্দু বিবাহিত মহিলা পরীক্ষার্থীদের শাখা, পলা খুলতে বাধ্য করার অভিযোগ উঠেছে কোচবিহারে একটি পরীক্ষা কেন্দ্রে। এই ঘটনায় হিন্দু মহিলাদের অপমান করা হয়েছে বলে সরব হয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।
দিনহাটার গোপালনগর এমএসএস হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে এসে ঢুকতে বাধা পান বিবাহিত হিন্দু মহিলারা। পরীক্ষা কেন্দ্রে তাদের বলা হয় হলে কোনো গয়না পরে যাওয়ার অনুমতি নেই। এমনকি বিবাহের চিহ্নস্বরূপ যে গয়নাগুলি আছে অর্থাৎ শাখা পলাও খুলে ভেতরে যেতে হবে। আলিপুরদুয়ারের বাসিন্দা মিঠুন দাসের অভিযোগ, তার স্ত্রীকে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় নাকের নথ, কানের দুল, শাখা পলা খুলতে বলা হয়। একই বক্তব্য তুফানগঞ্জের বাসিন্দা অমল বাবুর। তার দাবি গয়না পরার অনুমতি না থাকলেও মাঙ্গলিক চিহ্নকে তার বাইরে রাখা হয়। সর্বভারতীয় পরীক্ষা সিভিল সার্ভিস পরীক্ষাতেও শাখা পলা খোলানো হয় না।
পরীক্ষা দিতে এসে অনেকেই শাখা পলা খোলার এই নতুন নিয়মকে বিরুদ্ধে তীব্র আপত্তি জানান। কিন্তু পরীক্ষা কেন্দ্রে কোনো ভাবে ঢুকতে দেওয়ার অনুমতি না মেলায় শেষ পর্যন্ত কর্তৃপক্ষের দাবি মেনে নিতে বাধ্য হন অনেকে। কিন্তু বিবাহের চিহ্ন এভাবে খুলতে বাধ্য করায় ক্ষোভে ফেটে পড়েন অনেক পরীক্ষার্থী। তাদের কথায় শাখা পলা খুলে নেওয়ার ঘটনা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল।
অন্যদিকে পরীক্ষার্থীদের শাখা পলা খুলতে বাধ্য করার প্রসঙ্গে ক্ষুব্ধ বিজেপি নেত্রী অগ্রিমিত্রা পল বলেন, এটা তো সাংঘাতিক ঘটনা। বিবাহের চিহ্ন শাখা পলা মঙ্গলসূত্র নোয়া খোলা যায় না। এগুলোকে তো গয়না বলে না। গয়না বলতে আমরা বুঝি দামি কিছু। গয়না আর শাখা পলার মধ্যে পার্থক্য করার ক্ষমতা যার নেই সে তো অযোগ্য অশিক্ষিত অদক্ষ। এ সরকারটা অযোগ্য লোকে ভরে গিয়েছে। তার অভিযোগ, একজন হিন্দু মহিলার জন্য এটা অপমান। যে এই পদে আছে সে ও কিভাবে চাকরি পেয়েছে সেটা নিয়ে প্রশ্ন।
‘মনেপ্রাণে হিন্দুত্ববাদী’দের কাছে অনুরোধ। আমাদের সাহায্য করুন। খুব আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে সাড়ে পাঁচ বছর ধরে ২৫ জন রিপোর্টার, বাংলায় একমাত্র আমরাই প্রতিদিন এই ধরণের খবর করছি। 🙏
ব্যাঙ্ক একাউন্ট এবং ফোনপে কোড:
Axis Bank
Pradip Kumar Das
A/c. 917010053734837
IFSC. UTIB0002785
PhonePay. 9433792557
PhonePay code. pradipdas241@ybl

