দ্বিতীয়বার সিবিআই’য়ের ডাক এড়ালেন অনুব্রত মন্ডল

আমাদের ভারত, বীরভূম, ২৫ ফেব্রুয়ারি: দ্বিতীয়বার সিবিআইয়ের ডাক এড়ালেন অনুব্রত মণ্ডল। এদিন বোলপুর মহকুমা হাসপাতালে নিজের চিকিৎসা করান তিনি৷ এর আগেও, সিবিআইয়ের সমন পেয়েই অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি৷

গোরু পাচার কাণ্ডে এদিন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নোটিশ দিয়ে হাজিরার নির্দেশ দিয়েছিল সিবিআই৷ কিন্তু, জানা গিয়েছে এদিন সিবিআই দপ্তরে হাজিরা এড়ালেন অনুব্রত। অনুব্রতর বদলে সিবিআই দপ্তরে হাজিরা দেন তাঁর আইনজীবী।

এদিন অসুস্থ অবস্থায় অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হয় বোলপুর মহকুমা হাসপাতালে। সেখানে হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মুর নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা করেন৷ এমনকী উনার শারীরিক উন্নতির জন্য ৪ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। শ্বাসকষ্ট জনিত সহ একাধিক সমস্যা রয়েছে অনুব্রতর। প্রায় দুই ঘন্টা চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়৷ এখন তিনি বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন ও চিকিৎসা চলছে অনুব্রতর, এমনটাই দলীয় সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত, এর আগেও সিবিআই’য়েরর তলব পেয়ে অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনুব্রত৷ দ্বিতীয়বার সমন এড়িয়ে অসুস্থ অনুব্রত নিজের চিকিৎসা করান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *