রাজ্যে প্রথম খড়গপুর শহরের রেড লাইট এলাকায় যৌন কর্মীদের দেওয়া হল করোনার টিকা

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ মে: খড়্গপুর শহরের রেড লাইট এলাকায় কোভিড থেকে ৪০ জন যৌন কর্মীকে বাঁচাতে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হল কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ। খড়গপুর শহরের কৌশল্যা মোড় সংলগ্ন প্রাচীন বাজার অঞ্চলের রেড লাইট এলাকায় বসবাসকারী নগরবাসীদের কাছে পৌঁছালো মারণ রোগ করোনার ভ্যাকসিন। রাজ্যের কোনও রেডলাইট অঞ্চলে করোনার হাত থেকে এখনও পর্যন্ত যৌন কর্মীদের রক্ষার জন্য কোনও ভ্যাকসিন দেওয়া হয়নি। এদিনই রাজ্যে প্রথম দেওয়া হল রেল শহরে।

খড়্গপুর রেডলাইট এলাকার যৌন কর্মীরা জানিয়েছেন, করোনার সময়কাল এবং লকডাউনের কারণে তাদের জীবিকায় ভাটা পড়েছে। গ্রাহকরা করোনার কারণে রেড লাইট অঞ্চল থেকে ফিরে যাচ্ছে। তাই তাদের প্রচুর অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। ভ্যাকসিন পাওয়া যৌন কর্মীরা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে। সোমবার প্রশাসনের পক্ষ থেকে রেড লাইট এলাকায় গিয়ে যৌনকর্মীদের এই ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *