আমাদের ভারত, ৬ এপ্রিল:মোদীর বাংলা উচ্চারণ নিয়ে বারবারই তৃণমূল নেত্রী এবং তৃণমূলের নেতাকর্মীরা কটাক্ষ করছেন। আজ সেই কটাক্ষের জবাব দিতে মুখ খোলেন মোদী। তিনি বলেন, যেখানে যাই সেখানেকার ভাষা বলার চেষ্টা করি। উচ্চারণে ভুল হয়, তবু সম্মানের সঙ্গে চেষ্টা করি। হিন্দিতে বলার সময় অনেক ভুল করি। বাংলা উচ্চারণে সমস্যা রয়েছে জানি। তবুও বলি কারণ বাংলাকে সম্মান করি। এটাকে তো উৎসাহ দেওয়া উচিত ছিল কিন্তু তা নিয়ে কটাক্ষ করা হয়।
মোদী আজ হাওড়ায় ডুমুরজোলার সভায় বলেন, “আমার উচ্চারণ নিয়ে দিদি প্রশ্ন তুলছেন। প্রধানমন্ত্রী হিসেবে সংসদ মুখ্যমন্ত্রীদের জন্মদিনে আমার দফতর থেকে সকলকে চিঠি পাঠাই শুভেচ্ছা জানাই। আগে এই চিঠি ইংরেজিতে পাঠানো হতো। আমি আসার পর সবাইকে তাদের মাতৃভাষায় চিঠি লিখে পাঠাইয। এর অর্থ এটা নয় যে আমি সব ভাষা জানি। হ্যাঁ তবে আমি সব ভাষাকে সম্মান করি। আর সেই জন্যেই এটা করি। আমি একবার দিদিকে বাংলায় লিখেছিলাম। দিদি গুজরাটিতে জবাব দিয়েছিলেন। তখন খুব ভাল লেগেছিল আমার। কারণ এত ভাষায় কথা মানুষের দেশ বিশ্বের আর কোথাও নেই”। তিনি বলেন,”যেখানেই যাই সেখানকার ভাষা বলার চেষ্টা করি। উচ্চারণে ভুল হয়। কিন্তু সম্মানের সঙ্গে চেষ্টা করি। হিন্দিতে বলার সময় অনেক ভুল করি। বাংলার উচ্চারণেও সমস্যা রয়েছে আমার, তা জানি। তবুও বলি কারণ বাংলাকে সম্মান করি। এটাকে উৎসাহ দেওয়া উচিত। কিন্তু ওরা তা নিয়ে কটাক্ষ করেন।”
মোদী মনে করিয়ে দেন, বাংলার আচরণ হল পরিচ্ছন্ন ব্যবহার মানবপ্রেম, দেশপ্রেম, সততার প্রতী নিষ্ঠা, সেবা ত্যাগ ও বলিদান। কিন্তু দিদির দুর্নীতি পরায়ন সরকার বাংলাকে দুর্দশা ছাড়া কিছুই দেয়নি। মোদীর অভিযোগ, দিদি ১০ বছরের রাজত্ব, পৌরসভা,পৌরনিগম গুলি মানুষকে পরিষেবা দেওয়ার বিষয়টিকে কখনো গুরুত্ব দেয়নি। বিল্ডিং পরিকল্পনা হোক,বা পার্ক নির্মাণ, কাটমানি এবং দুর্নীতিকেই প্রাধান্য দিয়েছে তারা। মোদী বলেন, “তৃণমূলের সিন্ডিকেট নিয়ে একটি অডিও টেপ এখন চর্চার বিষয়বস্তু। নিউ টাউন থেকে কিভাবে নির্মাণের সিন্ডিকেট তৈরি হলো কিভাবে ভাইপো সার্ভিস ট্যাক্স সকলকে বরবাদ করে দিলো তা সবাই জানে। এখানে রাস্তায় জল জমে থাকে কিন্তু বাড়িতে বিশুদ্ধ পানীয় জল আসে না। এমনকি গঙ্গার পাড়ে থাকা মানুষ জলেরকষ্টে ভোগেন।”
মোদী কটাক্ষের সুরে বলেন, কয়লা ধুলে ময়লা যায় না, মনে রাখবেন দিদি ।” প্রধানমন্ত্রী বলেন,পরাজয়ের হতাশায় দিদি আমায় গালি দিচ্ছেন। বাংলার মানুষ দিদির এই আচরণে দুঃখ পাচ্ছেন। দেশে-বিদেশে এর নিন্দা হচ্ছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কটাক্ষ সুড়ে প্রশ্ন করেন, “বাংলার এ কোন ছবি আপনি তুলে ধরেছেন দিদি?”

