সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৯ মার্চ: মতুয়াদের নিয়ে অনেক রাজনীতি করেছে এই
সরকার। তাঁর ফল পেয়েছে লোকসভা ভোটে। এবার বিধানসভা ভোটে বনগাঁর চারটি বিধানসভা কেন্দ্র দখল করবে বিজেপি প্রচারে বেরিয়ে এমনই দাবি উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের।

বৃহস্পতিবার নাম ঘোষণার পরই এলাকায় উৎসাহে ফেটে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা। তাঁদের দাবি ছিল, ভূমি পুত্র প্রার্থী হোক। সেই মতো দল স্বপন মজুমদারের নাম ঘোষণার করেন। নাম ঘোষণার পর এলাকায় উৎসবে মেতে ওঠেন কর্মী সমর্থকরা। শুক্রবার সকালে কালীমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বনগাঁ
দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন
মজুমদার। তিনি বলেন, একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি আর ভোট ব্যাঙ্কবাড়াতে ১০ বছর ধরে মতুয়া ভক্তদের নিয়ে রাজনীতিরকরেছে তৃণমূল সরকার। এই সরকারকে বিদায় দিয়ে বনগাঁ মহকুমার চারটি বিধানসভা কেন্দ্র দখল করবে বিজেপি।

স্বপনবাবু বলেন, এলাকার মানুষের আশীর্বাদ আছে। এবং বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সমস্ত কর্মীদের নিয়ে একসঙ্গে পথ চলা শুরু করেছি। আশা করছি এই বিধানসভা কেন্দ্রে পঞ্চাশ হাজার ভোটে হারবে তৃণমূল।

