খড়গপুর স্টেশনে নতুন ফুট ওভার ব্রিজের উদ্বোধন করলেন দিলীপ ঘোষ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ সেপ্টেম্বর: দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর স্টেশনে  যাত্রীদের সুবিধার্থে আজ একটি নতুন ফুট ওভারব্রিজের সূচনা করা হয়েছে। ওভার ব্রিজের উদ্বোধন করেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন দক্ষিণ পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার অর্চনা যোশী সহ ভারতীয় রেলের অন্যান্য আধিকারিকরা।

সাংসদ দিলীপ ঘোষ জানান, খড়গপুর স্টেশনে এটি দ্বিতীয় ফুট ওভার ব্রিজ। লকডাউনের সময় খুবই দায়িত্বের সঙ্গে এটি বানানোর কাজ চলেছে। ধীরে ধীরে এই ফুট ওভার ব্রিজের সঙ্গে সংযোগ রেখে চলমান সিঁড়ি, লিফট্ টিকিট কাউন্টার প্রভৃতি বানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *