রানাঘাটে হোটেল রেস্টুরেন্ট সহ মিষ্টি ও ফলের দোকানে আচমকা ফুড সেফটি অফিসারের হানা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৭ জুন: রানাঘাটে আচমকা ফুড সেফটি অফিসারের হানা হোটেল, রেস্টুরেন্ট, ফলের দোকান ও মিষ্টির দোকানে। এদিন নদিয়ার রানাঘাটের মহকুমা হাসপাতালের সামনে হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে রানাঘাটের বিভিন্ন প্রান্তের ফলের দোকান মিষ্টির দোকানে হানা দেয় খাদ্য সুরক্ষা দপ্তর। দোকানিদের সচেতন করা হয় মেয়াদ উত্তীর্ণ কোনো খাদ্যদ্রব্য এবং অপরিচ্ছন্ন পাত্র বা ভেজাল ও কেমিক্যাল খাবারে ব্যবহার না করতে।

ফুড সেফটি অফিসার ডক্টর অপরিচিতা মজুমদার এইদিন দোকান মালিকদের সচেতন করেন এবং উনি অনিয়ম দেখে নিয়ম মানতে শাসানি দেন। বলা হয় এর পর খাবারে ক্ষতিকারক কিছু মেশালে বা নিয়ম না মানলে জরিমানা ও জেল হতে পারে। ভ্রাম্যমান খাদ্য সুরক্ষা ল্যাবরেটরি যানে করে গোটা শহর ঘোরা হয়।

নদিয়া জেলার রানাঘাটে এই প্রথম চলতি মাসের গত ১৬ তারিখে এই ভ্রাম্যমাণ গাড়িটির উদ্বোধন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *