জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ মে: গত ২৫ মে থেকে শালবনি নবচেতনা সংস্থার মাধ্যমে শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দু’বেলা খাবারের ব্যবস্থা করেছেন সেখানকার বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করোনা ও অন্যান্য রোগীর পরিবারের লোকজন এই লকডাউনে বাজার থেকে খাবার সংগ্রহ করতে এবং যোগাযোগ ব্যবস্থা না থাকায় বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারছেন না। এই অবস্থায় যে সব করোনা আক্রান্ত রোগী হোম আইসলেশনে আছেন তাদের পরিবারের মধ্যে বিনামূল্যে রান্না করা খাবার বিতরণ করার ব্যবস্থা করেছেন এলাকার বিধায়ক তথা রাজ্য সরকারের ক্ষুদ্র, মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তরের প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাতো।


