ঘাটালের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি, এলাকা পরিদর্শন করে ত্রাণ বিলি করলেন জেলাশাসক

পার্থ খাড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ অক্টোবর: টানা কয়েকদিনের বৃষ্টিতে ঘাটাল পৌরসভার ৩, ৬ ও ৭ নাম্বার ওয়ার্ড সহ মনশুকা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় শিলাবতী ও ঝুমি নদীর জল ঢুকতে শুরু করে দিয়েছে। জলে ডুবে গিয়েছে একাধিক রাস্তাঘাট। হাঁটু জল পেরিয়ে স্কুল কলেজে যেতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। দুর্ভোগে এলাকার সাধারণ মানুষ। সামনেই বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজোর আগেই চরম অসস্তি ও ভোগান্তির শিকার ঘাটালবাসী।

আজ বিকেল নাগাদ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে আসেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলী কাদরি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে বৈঠক করে জলমগ্ন এলাকাগুলিতে গিয়ে এলাকা পরিদর্শন করে এবং এলাকার মানুষজনদের ত্রাণ বিলি করে তাদের সাথে কথা বলেন জেলাশাসক ও জেলা পুলিশ সুপারসহ ঘাটালের মহকুমা শাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *