জে মাহাতো, মেদিনীপুর, ২৮ জুন:
সোমবার মেদিনীপুরে রাজ্য সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে আবাসন বিলি করা হলl আবাসনের জন্য দুহাজার আবেদনকারীর মধ্যে ৩২ জনকে ফ্ল্যাটের চাবি দেওয়া হয়।
পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মেদিনীপুরের নরমপুর মৌজায় এই নিজশ্রী আবাসন তৈরি করা হয়। নবনির্মিত দুটি আবাসনে স্থায়ীভাবে বসবাসের জন্য জন্য ৩২ জনের হাতে ফ্ল্যাটের চাবি ও আইনি নথিপত্র তুলে দেওয়া হয়। রাজ্য সরকারের নিজশ্রী আবাসন প্রকল্পের জন্য প্রায় দুহাজার আবেদন পত্র জমা পড়েছিল। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে এদিন ৩২ জনকে আবাসন হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, মেদিনীপুর-খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তথা বিধায়ক দীনেন রায়, প্রাক্তন কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব সহ জেলাপ্রশাসনের আধিকারিকরা।

