বনগাঁয় আগুন লেগে ভস্মীভূত পাঁচটি দোকান

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, বনগাঁ, ২১ ডিসেম্বর: আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল কয়েকটি দোকান। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার শক্তিগর দুই নম্বর গেট চত্বরে। ব্যবসায়ীদের দাবি, আগুন লাগায় বেশ কয়েক লাখ টাকার সরঞ্জাম ও জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন রাত দেড়টা নাগাদ দুই নম্বর রেল গেট বাজারে একটি চপের দোকানে আগুন লাগে। ক্রমে আগুন আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়তে শুরু করে। প্রায় পাঁচটি দোকানে আগুন ধরে যায়।

ব্যবসায়ীদের পক্ষে অঞ্জন ঘোষ বলেন, ঘটনার সময় সিভিক ভলান্টিয়ারের নজরে পরে বিষয়টি। সঙ্গে সঙ্গে দমকল, পুলিশকে খবর দেয়। দমকলের দুটি ইঞ্জিনের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যসায়ী অঞ্জন ঘোষ জানিয়েছেন, নগদ ৫০ হাজার টাকা সহ প্রায় দুই লক্ষ টাকার সামগ্রী আগুনে পুড়ে ছায় হয়ে গিয়েছে।

খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায় বনগাঁর চেয়ারম্যান গোপাল শেঠ, প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণা সেট।

এ বিষয়ে গোপাল শেঠ বলেন, পৌরসভার পক্ষ থেকে আমরা দোকান ঘরগুলিকে আবার নতুন করে তৈরি করে দেওয়ার চেষ্টা করছি। পরবর্তীতে ব্যবসার জন্য যদি কোনো আর্থিক সহযোগিতা লাগে বা কোনো লোনের প্রয়োজন হয় সেটাও আমরা ব্যবস্থা করে দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *