খড়্গপুরে বন্দুক ছিনতাইয়ের ঘটনায় পাঁচ ডাকাত গ্রেফতার 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ অক্টোবর: বন্দুক ছিনতাই করে পালানো পাঁচ ডাকাতকে গ্রেফতার করে খড়্গপুর লোকাল থানার সাদাতপুর ফাঁড়ির পুলিশ বড়সড় সাফল্য পেয়েছে। জানাগেছে, শহরের বন্ধ থাকা রামস্বরূপ কোম্পানির ৬ জন সিকিউরিটিকে শনিবার রাত প্রায় ১০টা নাগাদ মারধর করে ২ নলা ২টি বন্ধুক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় প্রায় ১০-১৫ জনের একটি ডাকাতের দল। রবিবার ভোর ৩ টে নাগাদ পুলিশের কড়া নাকা চেকিংয়ে ধরা পড়ে ৫ ডাকাত। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২ নলা ২ টি বন্ধুক ও কারখানার চুরি করা কিছু জিনিসপত্র ও একটি টলি রিক্সা। পুলিশের চোখে ধুলো দিতে ডাকাত দলের প্রত্যেকেই কালো পোশাক পরে ডাকাতি করে।

ডাকাতি করতে আসা ধৃত ৫ যুব যুবকের মধ্যে সৌরভ দাস, সুব্রত দাস জমিদার পুকুর এলাকার এবং মানস নায়েক, লব নায়েক, দেবা পাত্র নিরঞ্জনবাড় এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতদের প্রত্যেককে ভারতীয় দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ এবং ২৫/২৭ ধারায় অভিযুক্ত করা হয়েছে। তাদের সবাইকে আজ (রবিবার)মেদিনীপুর সদর কোর্টে তোলা হয়। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *