গোপালনগরে বানচাল ডাকাতির ছক, ধৃত পাঁচ দুষ্কৃতী

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ জুলাই: জড়ো হচ্ছিল পাঁচ দুষ্কৃতীর একটি দল। কিন্তু সেখানে যে সাদা পোশাকের পুলিশ রয়েছে, তার আঁচ পেয়েই চম্পট দেওয়ার চেষ্টা করেছিল তারা। পিছু নেয় পুলিশও। এরপর তিন দুষ্কৃতীকে পাকরাও করে পুলিশ। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার শিয়ালডাঙ্গা মোড় এলাকায়। উদ্ধার হয় একটি গুলি ভর্তি রিভালভার সহ ধারালো অস্ত্র। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম আলমগীর মন্ডল, তুহিন সিংহ রায় ও রাজু সরদার।

পুলিশ সূত্রের খবর, এদিন মধ্যরাতে দুষ্কৃতীরা গোপালনগরের শিয়ালডাঙ্গা মোড়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ ওই এলাকায় হানা দেয়। জড়ো হওয়ার বেশ কিছু দুষ্কৃতী পুলিশ দেখে পালিয়ে যায়। তাড়া করে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে। উদ্ধার হয় গুলিভর্তি একটি রিভালবার সহ বেশ কিছু ধারালো অস্ত্র। অভিযুক্তদের বনগাঁ মহাকুমা আদালতে তোলে গোপালনগর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *