বিয়েবাড়ি থেকে ফেরার পথে ইটাহারে ভয়াবহ দুর্ঘটনায় ২ শিশু সহ মৃত ৫

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৬ মে: দুর্ঘটনায় মৃত্যু হল দুই শিশুসহ ৫ জনের। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার ইটাহার চাভোর মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে। ঘাতক লরি সহ চালক খালাসি পলাতক। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিকট শব্দ শুনে তাঁরা এসে দেখতে পান এই মর্মান্তিক দুর্ঘটনা। বিয়েবাড়ি থেকে একটি মোটরবাইক ও টোটোতে চেপে ফিরছিলেন কয়েকজন। একটি মালবোঝাই লরির সাথে একই সঙ্গে মোটরবাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শিশুসহ পাঁচজনের। মৃতরা হলেন স্বপন দাস ( ৪০), পিংকি দাস ( ৩২), ঈশান দাস( ২), অনির্বান বসাক ( ১৪) এবং পঞ্চমী দাস ( ১৫)। চালক ও খালাসী সহ ঘাতক লরিটি পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *