সাথী দাস পুরুলিয়া, ২০ মার্চ: ঝালদা কাণ্ডে কঠোর হল পুলিশ। কর্তব্যে গাফিলতির কারণে এক সাব ইন্সপেক্টর সহ পাঁচ জনকে ক্লোজ করল পুরুলিয়া জেলা পুলিশ। এঁরা তপন কান্দু খুনের সময় খুব কাছাকাছি নাকা তল্লাশি চালাচ্ছিল। তার পরও দুষ্কৃতীরা মোটর সাইকেলে সেখান থেকে অবাধে বেরিয়ে যায়। ক্লোজ হয়েছেন সাব ইন্সপেক্টর অনিমা অধিকারি, দু’জন কনস্টেবল, একজন এনভিএফও, একজন স্পেশাল হোম গার্ডও রয়েছেন।

যদিও তপন কাঁদু খুনের ঘটনার সঙ্গে এর কোনও সংযোগ নেই বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার এস সিলভামুরগণ।

অন্যদিকে, ঝালদায় তপন কাঁন্দু খুনের তদন্তে এবার ফরেন্সিক দল পৌঁছল। পুলিশের একটি সূত্র থেকে এমনটাই জানা যাচ্ছে। সূত্রের খবর, ২টি টিম পুরুলিয়ায় এসেছে। ব্যালিস্টিক ও বায়োলজি এক্সপার্টও রয়েছেন এই টিমে বলে জানান পুলিশ সুপার। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ব্যবহৃত জিনিসগুলির খোল এবং ম্যাগাজিন পরীক্ষা করতে পারে বলে জানাগেছে। ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখবেন বলে বিশেষ সূত্রের খবর।

