আমাদের ভারত, ১১ অক্টোবর: হিন্দুদের উপর পরপর বর্বরোচিত হামলার ঘটনায় পর কাশ্মীরে বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা। সোমবার জম্মুর পুঞ্চে জঙ্গি দমন অভিযান চালানোর সময় সোনার উপর অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। দুপক্ষের গুলির লড়াইয়ে নিহত হন এক আধিকারিক সহ চার জাওয়ান।
জঙ্গিরা এক জায়গায় জড়ো হয়েছে, এই খবর পেয়ে অপারেশন শুরু করে করে সেনা। সোমবার সকালে সুরান কোটের ডেরা কি গলিতে অভিযান চালায় সেনা। তখনই তাদের উপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনা। দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলে। এই লড়াইতে জুনিয়র কমিশনের অফিসার সহ চারজন জওয়ান গুরুতর জখম হন। পরে তাঁদের মৃত্যু হয়। সেনা সূত্রে খবর, প্রচুর অস্ত্রশস্ত্র সমেত একদল জঙ্গির লুকিয়ে থাকার খবর পাওয়ার পরেই তারা এই অভিযান চালান।
জঙ্গিরা জঙ্গলে আশ্রয় নিয়েছিল, তবে সংখ্যায় কতজন সে বিষয়ে জানা যায়নি। জঙ্গলের মধ্যে দিয়ে সীমান্ত রেখার দিকে’ জঙ্গিরা পালিয়েছে বলে ধারণা সেনার। জঙ্গিদের খোঁজে জঙ্গল জুড়ে তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে সোমবার সকালে দুটি পৃথক ঘটনায় অনন্তনাগ এবং বান্দিপুরায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ জন জঙ্গি খতম হয়।

