আশিস, মণ্ডল, ১৫ জুলাই: অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে পৌঁছে দিয়ে সিউড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল তার মহিলা নিরাপত্তারক্ষীদের গাড়ি। জখম হয়েছে পাঁচ মহিলা নিরাপত্তারক্ষী। তাদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বোলপুর সোনাঝুড়ি জঙ্গলের কাছে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে নিহত দলীয় কর্মীর বাড়িতে বুধবার বিকেলে সমবেদনা জানাতে যান অনুব্রত মণ্ডল। সন্ধ্যার মধ্যে তিনি বাড়ি ফিরে যান। মহিলা নিরাপত্তারক্ষীদের গাড়ি সিউড়ির পথে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। দুর্ঘটনায় পাঁচজন জখম হন।


