আমাদের ভারত, দিঘা, ৩ সেপ্টেম্বর : সমুদ্র পাড় বাঁধাইয়ের এর কাজে বোল্ডার নিয়ে আসা ৫টি ডাম্পার তলিয়ে গেল সমুদ্রের জলে। ডাম্পারগুলিকে উদ্ধারের জন্য প্রশাসন ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে।
ক্রমাগত জলোচ্ছ্বাস এর জেরে দিঘার বিভিন্ন জায়গায় সমুদ্র পাড়ের প্রচুর ক্ষতি হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত বাঁধগুলি মেরামত করার জন্য তৎপর হয়েছে প্রশাসন। নতুন করে বোল্ডার ফেলে পাড় বাঁধার কাজ শুরু হয়েছে। আজ সারাদিন ধরে কাজ চলছিল। কাজ চলার সময় হঠাৎ বিকেলের দিকে সামুদ্রিক জলোচ্ছ্বাসে সমুদ্রসৈকতে থাকা পাঁচটি বোল্ডার বহনকারি ডাম্পার জলে তলিয়ে যায়। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, ডাম্পারগুলি ওড়িশার বালেশ্বর থেকে বোল্ডার নিয়ে এসেছিল। প্রশাসনের তরফ থেকে ডাম্পারগুলিকে উদ্ধারের কাজ শুরু হয়েছে।

