পাঁচ দিন পর উদ্ধার হল মেদিনীপুরের কলাইচন্ডী খালে পড়ে যাওয়া নিখোঁজ ব্যক্তির মৃতদেহ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ ডিসেম্বর: উদ্ধার কার্য চালানোর পাঁচ দিন পর নদীতে পড়ে যাওয়া নিখোঁজ বাদল মাহাতোর মৃতদেহ উদ্ধার হল। সোমবার সন্ধ্যায় মেদিনীপুরের ভগবতী চক সংলগ্ন শেওড়া এলাকায় কলাইচন্ডী খালের জরাজীর্ণ সেতু থেকে পড়ে যান শালবনি ব্লকের গোদামৌলি গ্রামের বাসিন্দা বাদল মাহাতো।

ঐদিন সাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় জরাজীর্ণ সেতু থেকে হঠাৎ খালে পড়ে যান। মঙ্গলবার সকাল থেকে ডুবুরি ও স্পিড বোট নিয়ে উদ্ধারকাজে নেমে ব্যর্থ হয় পিড়াকাটা ফাঁড়ির পুলিশ। এরপর ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ উদ্ধার কাজে নামে। শনিবার সন্ধ্যায় বাদল মাহাতোর মৃতদেহ উদ্ধার করে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *