তপন কান্দু খুনের ঘটনায় ধৃত পাঁচ অভিযুক্তের ফের জেল হেফাজত

সাথী দাস, পুরুলিয়া, ২৭ এপ্রিল: তপন কান্দু খুনের ঘটনায় ধৃত পাঁচ অভিযুক্তের ফের জেল হেফাজত হল। এর আগে ১৭ এপ্রিল জেল হেফাজতের পর নরেন কান্দু, দীপক কান্দু, আশিক খান, কলেবর সিং ও সত্যবান প্রামাণিককে আজ পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ফের তাদের ১১ মে আদালতে হাজির করা হবে বলে জানান আসামিদের পক্ষে
ডিএলএসের আইনজীবী তন্ময় চক্রবর্তী।

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনার গ্রেফতার করা হয়েছিল এই পাঁচ অভিযুক্তদের। দীপক কান্দু ছাড়া বাকি চার অভিযুক্ত ধৃত নরেন কান্দু, আসিক খান, কলেবর সিং ও সত্যবান পরামানিককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালান সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। তারপর অভিযুক্তদের জেল হেফাজত হয়। অভিযুক্তদের জেল হেফাজতের সময়সীমা পূরণ হলে আজ বুধবার ফের অভিযুক্তদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *