সিআরপিএফ পশ্চিমবঙ্গ সেক্টরের উদ্যোগে ফিট ইন্ডিয়া ফ্রিডম রান ২ অনুষ্ঠিত হলো সল্টলেকে

আমাদের ভারত, ১ সেপ্টেম্বর: সিআরপিএফের পশ্চিমবঙ্গ সেক্টরের উদ্যোগে আজ ফিট ইন্ডিয়া ফ্রিডম রান ২ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি আজাদি কি অমৃত মহোৎসবের অন্তর্গত। আজকের অনুষ্ঠানের সূচনা করেন সি আরপিএফের পশ্চিমবঙ্গ সেক্টরের আইজিপি মনোজ কুমার দুবে।

সিআরপিএফের পশ্চিমবঙ্গ সেক্টরের উদ্যোগে সল্টলেকে ফিট ইন্ডিয়া ফ্রিডম রান ২ আজাদি কি আমৃত মহোৎসবের আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার। এই সেক্টরের আইজিপি মনোজ কুমার দুবে সবুজ পতাকা নাড়িয়ে একটি দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন।গত ১৩ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত নানা ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সিআরপিএফের পশ্চিমবঙ্গ সেক্টরের উদ্যোগে। আজকের অনুষ্ঠান ছিল তার মধ্যে একটি।

আজকের অনুষ্ঠানে সিআরপিএফের আধিকারিক, কর্মী তথা তাদের পরিবারের মানুষ জন অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। এদিন দৌড় শুরুর আগে আইজিপি মনোজ কুমার দুবে বক্তব্য রাখেন। তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন। মনোজ কুমার দুবে ছাড়া অবসর প্রাপ্ত অনেক আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *