পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ অক্টোবর: আজ মেদিনীপুর শহরের কাঁসাই নদীর তীরে গান্ধী ঘাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “মাতৃভূমি”র প্রথম বার্ষিকী বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সংগঠনের মূল উদ্দেশ্য মানব সম্প্রদায়ের জন্য মরণোত্তর দেহদান, মরণোত্তর চক্ষু দান এবং পরিবেশের মূল শত্রু পার্থেনিয়াম ধ্বংস এই তিন মূল মন্ত্র নিয়ে পথচলা শুরু করেছে।

সংগঠনের কার্যকর্তারা জানান যে, দেশের জন্য সমস্ত যুবসমাজকে এগিয়ে এসে মানব জাতির কল্যাণে এগিয়ে আসার আহ্বান করা হচ্ছে। আজকের এই বিজয়া সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শংকর গুছাইত, অঞ্জন দেব, সংগঠন আহ্বায়ক পবিত্র সাহু, সম্পাদক ডাঃ অনুপম নায়েক, সাংস্কৃতিক সম্পাদক সজল জানা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।


