Madhyamik, Bankura, বাঁকুড়ায় মাধ্যমিকের প্রথম দিন শান্তিপূর্ণ

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে সুষ্ট ভাবে সম্পন্ন হয়েছে। এবছর বাঁকুড়া জেলায় ৪৮ হাজার ৯৯৮ জন পরীক্ষার্থী তাদের জীবনে প্রথম বড় পরীক্ষায় বসছে। পরীক্ষাকেন্দ্র গুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যানজট এড়াতে নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। মহিলা পরীক্ষার্থী রয়েছে এমন কেন্দ্রগুলির নজরদারিতে রয়েছে জেলা পুলিশের বিশেষ মহিলা পুলিশের বাহিনী উইনার্স টিম।

এবার জেলার তালডাংরা থানার অন্তর্গত হাড়মাসড়া হাইস্কুল থেকে প্রথম এক যাযাবর জনজাতির ছাত্র মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ। বাঁকুড়া জেলার তালডাংরা থানার হাড়মাসড়া গ্রাম পঞ্চায়েতের জেমুয়া গ্রামের সৌরভ ব্যাধ এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।

এদিকে মাধ্যমিকের প্রথম দিনে বাংলা পরীক্ষায় প্রশ্নপত্রে দারুণ স্বস্তি পেয়েছে বলে মন্তব্য পরীক্ষার্থীদের। প্রশ্ন ছিল বেশ সহজ ও পাঠ্যসূচির মধ্যেই। প্রশ্ন দেখে ভয় কেটে গিয়েছিল। তাই খুশির আবহ।

হাতিপ্রবণ এলাকায় এবারও যথারীতি বনবিভাগ পরীক্ষার্থীদের পরিবহনের ও নিরাপত্তার বন্দোবস্ত করেছ। বাঁকুড়া উত্তর বনবিভাগের জেলা বন আধিকারিকের মতে বাঁকুড়া উত্তর বন বিভাগের হাতি প্রবণ জঙ্গল সংলগ্ন এলাকার পরীক্ষার্থীদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। তাদের সম্পূর্ণ সুরক্ষার দায়িত্ব বনবিভাগ এবং জেলা পুলিশের।

এই এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদর বক্তব্য, “পরীক্ষার আগে হাতির ভয় প্রচণ্ড ছিল। তবে বন বিভাগের তরফ থেকে গাড়ির বন্দোবস্ত করায় শান্তিতে পরীক্ষা দিতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *