চোপড়ায় তৃণমূলের বৈঠকে চললো গুলি, প্রাণ গেল দুই দলীয় কর্মীর, আহত বেশ কয়েকজন

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩০ মার্চ: উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় তৃণমূল কংগ্রেসের বৈঠকে চললো গুলি। গুলিতে দুই তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। মৃতদের নাম ফাইজুল রহমান ও হাসু মহঃ (৪৫)। গুলিতে আহত হয় আরো বেশ কয়েকজন। তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পঞ্চায়েতের প্রার্থী তালিকা নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। গুলি চালানোর ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

এই ঘটনায় তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল টেলিফোনে জানিয়েছেন, ঘটনার খবর পেয়েছি। কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *