পুরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে কালিয়াগঞ্জের শিমুলতলা মাঠে জনসভা ফিরহাদ হাকিমের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৬ ফেব্রুয়ারি: আসন্ন পুরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে বুধবার কালিয়াগঞ্জের শিমুলতলা মাঠে জনসভা করলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা কলকাতা পুর কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত এই সভায় মহিলা সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন মালদায় দলীয় কর্মসূচি সেরে সড়ক পথেই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে পৌঁছান মন্ত্রী। বক্তব্যের শুরুতেই মহিলা কর্মীদের লক্ষ্মীর সাথে তুলনা করে ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারি কালিয়াগঞ্জ পুরসভার নির্বাচন। প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির খাসতালুক কালিয়াগঞ্জে কংগ্রেসের অস্তিত্ব আজ তলানীতে। সব ওয়ার্ডে প্রার্থী দিতে পারেনি তারা। কংগ্রেসের একদা শক্তিশালী গড়ে এখন ঘাসফুলের বাড়বাড়ন্ত। বুধবার এই কালিয়াগঞ্জে এসেই আসন্ন পুরনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রচার করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন শিমুলতলা মাঠে দলীয় জনসভায়
বক্তব্য রাখেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *