ঘুম থেকে তুলে নারদ কান্ডে গ্রেপ্তার ফিরহাদ হাকিম’কে, সিবিআইকে দেখে নেওয়ার হুমকি মন্ত্রীর

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ মে:
নারদ কান্ডে গ্রেপ্তার ফিরহাদ হাকিম। আজ তাকে সাতসকালে গ্রেফতার করে সিবিআই। একই সঙ্গে সিবিআইর হাতে গ্রেপ্তার কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র, সুব্রত মুখার্জি এবং শোভন চ্যাটার্জি।

আজ সকালে নারদ কান্ডে গ্রেপ্তার করতে আসরে নামেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। সকালে চেতলায় রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে আধাসেনা দিয়ে ঘিরে দেওয়া হয়। কেউ কিছু বোঝার আগেই গোয়েন্দারা সোজা ফিরহাদ হাকিমের ঘরে প্রবেশ করেন। তারপর সোজা ঘুম থেকে তুলে তাঁকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, নারদ কাণ্ডে অন্যতম অভিযুক্ত ফিরহাদ হাকিম। নারদ ঘুষ কান্ডে এই প্রথম রাজ্যের মন্ত্রী গ্রেপ্তার হলেন। গ্রেফতার হতেই সিবিআইয়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যের পরিবহনমন্ত্রী। তিনি বলেন, আমি সবটাই দেখে নেব। আমাকে বেআইনিভাবে গ্রেপ্তার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পরিবহনমন্ত্রী অভিযোগ করেন স্পিকারের কাছে কনো অনুমতি নেওয়া হয়নি। অনুমতি না নিয়ে আমাকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে। আমি আদালতে দেখে নেব। যদিও তার হুঁশিয়ারিকে কর্ণপাত না করেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে গ্রেফতার করল সিবিআই। জানাগেছে, রাজ্যপালের অনুমতি নিয়েই তাঁকে গ্রেফতার করে সিবিআই।

ফিরহাদ হাকিমকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তৃণমূল কর্মী সমর্থকরা বাধা দিতে এলে তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী।

তৃণমূলের আর এক প্রভাবশালী মদন মিত্রকে এদিন গ্রেপ্তার করা হয়। যদিও এর আগে সারদা কান্ডে আরও একবার গ্রেপ্তার হয়েছিলেন মদন মিত্র। নারদ কাণ্ডে এদিন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়। আজই তাঁদের ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে। জানাগেছে আজই এই মামলার চার্জশিট দেবে সিবিআই, তার আগেই দুই মন্ত্রী সহ চারজনকে গ্রেফতার করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *