পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ ডিসেম্বর: বেলদা থানা এলাকায় বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া বাজি নিষ্ক্রিয় করা হলো আজ। সিআইডির বোম স্কয়ার্ড, দমকল, স্বাস্থ্য কর্মী ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ বিভিন্ন কর্মীদের উপস্থিতিতে থানা এলাকার জকুয়া মাঠে এই বাজি নিষ্ক্রিয় কোরণের কাজ করা হয়।
প্রসঙ্গত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানায় মজুত রাখা বাজিতে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল কিছু দিন আগে, যেখানে একজনের মৃত্যুর ঘটনাও ঘটেছিল। আর এই ঘটনার পর আদালতের নির্দেশ অনুসারে আজ পশ্চিম মেদিনীপুরের বেলদা থানায় মজুত রাখা বাজিগুলিকে নিষ্ক্রিয় করা হল। এই বাজি নিষ্ক্রিয়করণের সময় এবং তার আগে থেকে সুরক্ষা ব্যবস্থার উপর জোর দিয়ে রাখা হয়েছিল দমকলের একটি ইঞ্জিন ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে একটি মেডিকেল টিম। বেলদা–কাঁথি রাজ্য সড়ক থেকে দূরে ফাঁকা জোকুয়া মাঠে এই বাজি নিষ্ক্রিয়করণের কাজ করা হয়।

