সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ৫ জানুয়ারি: সাত সকালেই ড্রেন থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বাকুঁড়া পুর এলাকার ময়রাবাঁধে। শহরের পূর্ব প্রান্তে ঘন বসতি পূর্ণ এই এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধাররের খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায়।খবর পেয়ে পুলিশ এসে আগ্নেয়াস্ত্রটি নিয়ে যায়।
স্হানীয় অধিবাসীরা জানান, আজ সকালে অন্যান্য দিনের মতই ড্রেন সাফাইয়ের কাজ করার সময় বালিশের খোলের মধ্যে প্লাস্টিক ব্যাগে একটি ভারি বস্তু দেখতে পায় সাফাই কর্মীরা। সেটি খুলতেই পিস্তলের মতো আগ্নেয়াস্ত্রটি দেখা যায়।পুলিশ এসে আগ্নেয়াস্ত্রটি নিয়ে যায়। অনুমান দুষ্কৃতীরা রাতের অন্ধকারে অগ্নেয়াস্ত্রটি ফেলে দিয়ে যায়। পুলিশ তদন্তে নেমেছে।

