জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ মার্চ: খড়গপুর টাউন থানার অন্তর্ভুক্ত ওল্ড খড়গপুর টাউন আউটপোষ্টের কৌশল্যা ফাঁড়ির সামনে নাকা চেকিংয়ের সময় ফকিরা নায়েক নামের এক যুবককে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি গুলি সমেত গ্ৰেফতার করল টাউন থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানাগেছে, ফকিরা কেশিয়াড়ির এক বন্ধুর কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি নিয়ে খড়গপুরে আসছিল, তখনই নাকা চেকিংয়ে ধরা পড়ে যায়। তার কাছ থেকে একটি নাম্বার প্লেট বিহীন বাইকও উদ্ধার হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে কিসের জন্য এই আগ্নেয়াস্ত্র সে নিয়ে আসছিল।

