সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২ নভেম্বর: রাতভর শহর জুড়ে পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্ৰেপ্তার করা হয়। অপর একটি অভিযানে উদ্ধাট হয় ৬৩৯০ কেজি গাঁজা। যার আনুমানিক মূল্য ৫৮ হাজার ৮৮৫ টাকা।
গোপন সূত্রে খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ গতকাল রাতে শহরজুড়ে অভিযানে নামে। অভিযানে নেমেই বাঁকুড়া শহরের জুনবেদিয়ার রামকৃষ্ণ পল্লী থেকে অভিজিত মন্ডল (১৯)নামে এক যুবককে গ্ৰেফতার করে।তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়।

অপরদিকে ঐদিন রাতেই পুলিশ সতীঘাট এলাকায় একটি গুমটি থেকে গাঁজা বিক্রি করার দায়ে সৌরভ গরাই ও সুকুমার গরাই নামে দুই যুবকককে গ্ৰেপ্তার করে। ওই দু’জন সহ পুলিশ আরোও আটজনকে আটক করেছে। এছাড়াও বেশকিছু নেশার দ্রব্য উদ্ধার হয়। ধৃতদের আজ আদালতে পেশ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

