গভীর রাতে কাঠের গোডাউনে অগ্নিকান্ড, গোবরডাঙায় ভস্মীভূত কয়েক লক্ষ টাকার কাঠ

সুশান্ত ঘোষ, গোবরডাঙা, ৯ জুন: গভীর রাতে কাঠ গোলায় ভয়াবহ আগুন। ভস্মীভূত কয়েক লক্ষ টাকার কাঠ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর২৪পরগনার গোবরডাঙায়। শিশু হাসপাতাল মোড় সংলগ্ন একটি কাঠ গোলায় ভয়াবহ অগ্নিকান্ডে নষ্ট হল কয়েক লক্ষ টাকা মূল্যের কাঠ সহ দোকান ঘর।

স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার রাত এগারোটা নাগাদ হঠাৎই আগুন দেখতে পায় এলাকাবাসী। খবর দেওয়া হয় প্রশাসন ও দমকল বাহিনীকে। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে দমকলের ৩ টি ইঞ্জিন। দমকল কর্মীদের ৪ ঘন্টা অক্লান্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় এক বাসিন্দা অরূপ দাস বলেন, হঠাৎই ধোঁয়া দেখতে পাই কাঠগোলায়। সবাই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। তিনটি দমকল ইঞ্জিন ও স্থানীয় মানুষের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। সময় মতো দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় আশপাশের বাড়ি ও অন্যান্য দোকান ঘরের কোনও ক্ষতি হয়নি। অগ্নিকাণ্ডের কারণ ক্ষতিয়ে দেখছে গোবরডাঙা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *