আমাদের ভারত, হাওড়া, ৯ সেপ্টেম্বর: হাওড়া লিলুয়া গোশালায় এনএস রোডে একটি রাবার কারখানায় বুধবার সকালে ভয়াবহ আগুন লাগে। একটি পাম্প সহ মোট চারটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। প্রায় ঘন্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আগুনে কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
স্থানীয় সূত্রে খবর ভোর 8 টায় ডিউটি চালু হবার আগেই সেখানে আগুন লাগে। দমকল সূত্রে খবর, কারখানার ভিতরে রবারের কাঁচামাল প্রচুর পরিমানে মজুত ছিল। সেই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। হতাহতের কোনো খবর নেই। আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান।


