স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৪ এপ্রিল: আপ ক্যাপিটাল এক্সপ্রেসের ব্রেক আগুন লাগার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ট্রেন যাত্রীরা ধোঁয়া দেখতে পেয়ে চেন টেনে ট্রেন দাঁড় করিয়ে দেয়। প্রাণ বাঁচাতে যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে পড়েন। রেল কর্মীরা ঘটনাস্থলে পৌছে অগ্নি নির্বাপনযন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
কুড়ি মিনিট ট্রেন দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেল কর্মী জ্যোতিষ পাশোয়ান জানিয়েছেন, পাটনার দানাপুর থেকে শিলিগুড়ি গামী আপ ক্যাপিটাল এক্সপ্রেস গাইসালের কাছে পৌছলে আগুন দেখতে পাওয়া যায়। জানা গেছে, ব্রেক সু থেকেই আগুন লাগে। এই ঘটনার পরই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ট্রেন থেকে হুড়োহুড়ি করে নেমে পড়েন। রেল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হয়। বর্তমান ট্রেন চলাচল স্বাভাবিক বলে জানিয়েছেন।

