করোনা হাসপাতালে বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ৮ কোভিড রোগীর

আমাদের ভারত, ৬ আগস্ট: গুজরাটের আমেদাবাদের করোনা হাসপাতলে আগুন লেগে মৃত্যু হল ৮ করোনা রোগীর। ভোররাতে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগুন লাগে। সেখানেই ঝলসে মৃত্যু হয় তাদের।মৃতদের মধ্যে তিনজন মহিলাও রয়েছে।‌

নভরংপুরের শ্রে হাসপাতালে ঘটনাটি ঘটেছে। মাল্টি স্পেশ্যালিটি বেসরকারি এই হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছিল। জানা গেছে রাত সাড়ে তিনটে নাগাদ হঠাৎই হাসপাতালের আইসিইউ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। হাসপাতালে নিরাপত্তারক্ষীরাই প্রথমে তা খেয়াল করেন। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আইসিইউ ও তার আশেপাশের ওয়ার্ড গুলিতে। খবর যায় দমকলে।

আই সি ইউ থেকে উদ্ধার করার আগেই আগুনে পুড়ে মৃত্যু হয় আটজনের। শরীরের অর্ধেক অংশ ঝলসে গিয়েছিল। দ্রুত চিকিৎসা করা গেলেও শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে তাদের। এখনো পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। ওই হাসপাতালের ৪২ জন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে জেরা শুরু করেছে পুলিশ। জানার চেষ্টা চলছে আদৌ হাসপাতালে সঠিক অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *