পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ ডিসেম্বর: মঙ্গলবার বিকেলে হঠাৎই মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠের বালক বিভাগে আগুন লাগার ঘটনা ঘটে। ঠিক স্কুল ছুটির সময়েই স্কুলের জিম হল থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।
ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একটি ইজ্ঞিন। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। স্কুলের ওই ঘরে থাকা একাধিক ব্যাগ ও বেশ কিছু জামাকাপড় ছিলো যা আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। তবে কী কারণে এই আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল ও স্কুল কর্তৃপক্ষ।

