স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ জুন:
রানাঘাট পুলিশ মর্গে শনিবার হটাৎ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। পোস্টমর্টেমের প্রক্রিয়া চলছিল হঠাৎ বিকট আওয়াজে এলাকা কেঁপে ওঠে। ধোঁয়ায় ভরে যায় পুলিশ মর্গ। মুহুর্তের মধ্যে আগুনের ঝলকানি এবং সাথে ধোঁয়া বেড়োতে দেখে হাসপাতালে পুলিশ মর্গের কর্মীরা। এরপর তড়িঘড়ি হাসপাতালের কর্মীরা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তা সামাল দেওয়ার চেষ্টা করে। মর্গের মৃতদেহ রাখার ফ্রিজে আগুন লাগে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই ঘটনা। পোস্টমর্টেমের জন্য রাখা ফ্রিজ থেকে মৃতদেহ তড়িঘড়ি বাইরে বের করা হয়। ঘটনাস্থলের দমকলের একটি ইঞ্জিন। ঘটনায় কোও ব্যক্তির ক্ষতি হয়নি। হাসপাতাল পুলিশ মর্গের কর্মীরা জানান, মাটির তলার কোনও তার লিকেজ হয়ে এই ঘটনা ঘটতে পারে বলে তাদের অনুমান।


