রাজেন রায়, কলকাতা, ২৪ এপ্রিল: এবার যে হাইকোর্টের নির্দেশ ঠিকঠাক ভাবে কানে গিয়েছে নির্বাচন কমিশনের, তার ফের মিলল প্রমাণ। এবার কোভিড বিধি না মেনে প্রচার করার অভিযোগে ১৩ জন প্রার্থী ও নেতার বিরুদ্ধে এফআইআর করল কমিশন। শোকজ করা হল ৩৩ জনকে।
বৃহস্পতিবার কোভিড বিধি মানা নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করেছিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চ বলে, ‘একটা নির্দেশিকা দিয়ে জনগণের উপরে সব ছেড়ে দিয়েছে কমিশন। আমরা পদক্ষেপ চাইছি।’ এ দিন ক্ষুব্ধ মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ‘হাইকোর্টকে কেন হস্তক্ষেপ করতে হচ্ছে? আপনারা কী করছেন? পদক্ষেপ করুন। কোভিড বিধি না মানলে প্রার্থীদের শোকজ, দরকারে এফআইআর করুন।’
সেই নির্দেশের পরই এবারে বড়সড় পদক্ষেপ নিল কমিশন। তবে একই সঙ্গে সপ্তম ও অষ্টম দফার নির্বাচন বাতিল করার সম্ভাবনা খারিজ করে দিয়েছে ফুল বেঞ্চ। তবে সপ্তম ও অষ্টম দফার নির্বাচনে উত্তর ও দক্ষিণ কলকাতায় বাড়তি নজর দিচ্ছে কমিশন।

