অবশেষে জলপাইগুড়ির ইন্দিয়া কলোনি বাজারে মদ বিক্রি রুখতে অভিযানে নামল কোতোয়ালি থানার পুলিশ, গ্রেফতার ২

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২১ অক্টোবর: বেআইনি মদের কারবার রুখতে অভিযানে নেমেছিল এলাকায় মহিলারা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। অবশেষে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ এক নম্বর ওয়ার্ডের ইন্দিয়া কলোনি বাজারে মদ বিক্রি রুখতে অভিযানে নামল। হাতেনাতে এক যুবক ও মদের ঘাঁটি থেকে বৃহস্পতিবার রাতে হোটেল ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, ওই ব্যবসায়ী হোটেলের আড়ালে মদ বিক্রি করছিল।

অভিযোগ, দীর্ঘদিন থেকে ইন্দিরা কলোনির বাজার এলাকার হোটেল, কাপড়ের দোকান, চায়ের দোকানের আড়ালে চলছে দেশি মদের কারবার। বেআইনি ভাবে চলতে থাকা এই কারবারের জন্য এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। যে কারণে সরব হয়েছেন স্থানীয় মহিলারা। বারবার কোতয়ালি থানায় অভিযোগ করে কাজ না হওয়ায় গত দুই তিন দিন ধরে এলাকায় অভিযান চালিয়ে প্রচুর দেশি মদ নষ্ট করেছেন স্থানীয় মহিলারা। অবশেষে দেরিতে হলেও বেআইনি মদের কারবার বন্ধ করতে অভিযানে নামল সাদা পোশাকের পুলিশ।

এলাকার মহিলা সমতির তরফে বনানী মোহন্ত বলেন, এলাকায় বহু দোকানে মদ বিক্রি করা হচ্ছে। যার বিরুদ্ধেই অভিযান। গত রাতেও অভিযান চালানো হয়েছে। পরে পুলিশ এসে একজনকে গ্রেফতার করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *