নয়াগ্রামে অনুষ্ঠিত হল সর্বভারতীয় সাধারণ সম্পাদক কাপের ফাইনাল ম্যাচ, জয়ী ঝাড়গ্রাম বর্ণালি অ্যান্ড সিডিএম ইলেভেন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ ডিসেম্বর: নয়াগ্রামে সর্বভারতীয় সাধারণ সম্পাদক কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল শুক্রবার। ছোট ঝড়িয়া ময়দানে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে ঝাড়গ্রাম বর্ণালি অ্যান্ড সিডিএম ইলেভেন দলের মুখোমুখি হয় মেদিনীপুরের পূর্বাশা ইলেভেন ক্লাব। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এক রানে জয়ী হয় ঝাড়গ্রাম ক্লাব।

এদিন ছোট ঝরিয়া ময়দানে ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন দুই মন্ত্রী বীরবাহা হাঁসদা, স্নেহাশিস চক্রবর্তী, তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সহ অন্যান্যরা।

এদিন ম্যাচ শেষে কুণাল ঘোষ বলেন, বাম আমলে মাঠে মৃতদেহ পড়ে থাকত। সেই মাঠেই ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। প্রচুর মানুষ এসেছেন ক্রিকেট ম্যাচ উপভোগ করতে। পাশাপাশি এদিন কুণালবাবু বিরোধী দল নেতাকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, রাজ্যের বিরোধী দল নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সিবিআই ওনার নামে এফআইআর করেছে। নিজেকে বাঁচাতে দিল্লি গিয়েছেন। নন্দীগ্রামে সমবায় ভোটে গোহারা হেরেছেন। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে।

এই ক্রিকেট টুর্নামেন্টে এদিন প্রচুর দর্শক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *