সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ মার্চ: মালিকদের বিরুদ্ধে এফআইআর করার পরেও
উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চিকন পাড়ায় অবাধে চলছে পুকুর ভরাটের কাজ। অভিযোগ, শাসক দলের কিছু প্রমোটারদের মদতে পুকুর ভরাট চলছিল। অভিযোগ পেয়ে পুকুর ভরাট রুখতে ঘটনাস্থলে আসেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা। শেষমেশ বন্ধ হয় ১০০ বছরের পুরনো পুকুর ভরাট করার কাজ। এর ফলে চলছে রাজনৈতিক চাপানউতোর।

গাইঘাটা থানার চিকন পাড়ায় প্রকাশ্য দিবালোকে
পুলিশ-প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এলাকায়
একটি এক বিঘার থেকেও বড় পুকুর ভরাটের কাজ
রমরমিয়ে চলছে।অভিযোগ, পুকুর ভরাটকারী প্রোমোটার ‘অত্যন্ত
প্রভাবশালী’ হওয়ার কারণে এলাকাবাসীরা প্রকাশ্যে মুখ
খুলতে পারছিল না। এর আগেও এই পুকুর ভরাট নিয়ে এলাকার মানুষ বাধা দিতে গেলে তৃণমূল আশ্রিত গুন্ডাবাহিনীর কাছে হুমকির মুখে পড়তে হয়। থানা পুলিশ পর্যন্ত হয়। তারপর পুকুর ভরাট বন্ধ ছিল। ফের মঙ্গলবার সকাল থেকে শুরু হয় অবাধে পুকুর ভরাটের কাজ। এলাকার মানুষ ভূমি ও ভূমি সংস্কার
দফতরের খবর দিলে তা দুপুরের পর বন্ধ হয়। যদিও ঘটনা স্থলে দেখা যায়নি শাসক দলের প্রমোটারদের।
স্থানীয় পঞ্চায়েত সদস্য সঞ্জীব চৌধুরী বলেন, শাসকদলের মদতেই চলছে অবৈধ ভাবে পুকুর ভরাট। ভোটের দিন ঠিক হওয়ার পরও কী করে এমন অবৈধ কাজ করতে পারে। এর সঙ্গে পুলিশের যোগ সূত্র আছে বলে গ্রামের মানুষের দাবি।
ভূমি সংস্কার দফতরের আধিকারীক দিলীপ দেবনাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি, পুকুর ভরাটের কাজ চলছিল। আমরা তাদের কাছে বৈধ্য কাগজ দেখতে চাইলে তারা দেখাতে পারেনি। এরপর বন্ধ করতে বলি ভরাটের কাজ।

