আমাদের ভারত, বালুরঘাট, ২৯ জানুয়ারি: এলাকায় অন্য গোষ্টীর আক্রমনের ভয়ে দোমুঠি গ্রামের নিহত বিজেপি কর্মী নিবাস রায়ের শ্রাদ্ধ শান্তির কাজ হল বালুরঘাট শহরের কল্যানী সিনেমা এলাকায় আত্রেয়ী নদীর পাড়ে।
গত মঙ্গলবার দক্ষিন দিনাজপুর জেলার গংগারামপুর থানার দোমুঠি গ্রামে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এলাকার বিজেপি কর্মী নিবাস রায়ের দেহ। মৃতের পরিবারের অভিযোগ, এলাকার অন্য গোষ্টীর লোকজন তাকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে দিয়েছে। পাশাপাশি অন্য গোষ্টীর লোকজন ওই এলাকায় পুলিশের উপস্থিতিতেই হিন্দু পরিবারদের ঘর বাড়িতে হামলা চালানোর পাশাপাশি মহিলাদের শ্লীলতাহানী করেছে। এরপর থেকেই গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গতকাল ঘটনাস্থল পরিদর্শনে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এলাকায় শান্তি বজায় রাখার পাশাপাশি হিন্দু গ্রামবাসীদের ভয় না পেয়ে জোটবদ্ধ হওয়ার আহব্বান জানান। দোষীদের গ্রেফতারের দাবিও জানান।
এলাকায় পুলিশ পিকেট থাকা সত্বেও ভয়ে অনেক হিন্দু পরিবার ঘর ছাড়া। সেই কারনেই নিহত বিজেপি কর্মী নিবাস রায়ের পরিবার গ্রামে না ফিরে বালুরঘাটে বিজেপি পার্টি অফিসে এসে আশ্রয় নিতে বাধ্য হন বলে জানা গেছে। এদিকে ছেলের মৃত্যুর পর তেরাত্রিতে ছেলের শ্রাদ্ধ শান্তির কাজ করতে না পেরে আজ বালুরঘাট শহরের আত্রেয়ী নদীর ঘাটে ছেলের শ্রাদ্ধ শান্তির কাজ সারেন নিহত নিবাস রায়ের ষাট ঊর্ধ্ব বাবা গোবর্দ্ধন রায়।

