পার্থ খাঁড়া, মেদিনীপুর, ২৯ অক্টোবর: পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানার শিয়ালসাই গ্রাম পঞ্চায়েতের ধৌড়জামুয়া এলাকায় হাইটেনশন বিদ্যুতের তারে বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত্যু বাবা ও ছেলের। গরুর জন্য ঘাস কাটতে গিয়ে পড়ে থাকা তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যান এক ব্যক্তি। পরে বাবাকে ডাকতে গিয়ে ছেলেও বিদ্যুতস্পৃষ্ট হয় ছেলে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ধৌড়জামুয়া এলাকার বাসিন্দা ৫৬ বছর বয়সী দুলাল চন্দ্র কর শুক্রবার বিকেলে বাড়ি থেকে কিছুটা দূরে ধান জমিতে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। সেখানেই পড়ে থাকা হাইটেনশন বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দীর্ঘক্ষণ বাবা না ফেরায় বাবাকে ডাকতে গিয়ে সেখানে ছেলেও বিদ্যুৎপৃষ্ট হয়। ঘটনাস্থলেই ছেলে ২৯ বছর বয়সী ছেলে বিষ্ণুপদ করের মৃত্য হয়। পরে স্থানীয়রা দুজনকে গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের গাফিলতি নিয়ে সরব হয়।


