ছেলেকে পিটিয়ে মারার অভিযোগে রানাঘাটে গ্রেপ্তার বাবা ও বড় ছেলে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ ফেব্রুয়ারি: সম্পত্তির ভাগ নিয়ে ছেলেকে পিটিয়ে মারার অভিযোগ উঠল বাবা ও বড় ছেলের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটে নদিয়ার রানাঘাটে। মৃত ব্যক্তির নাম চন্দন ঘোষ, বয়স আনুমানিক ৩৮ বছর। মৃত ব্যক্তির স্ত্রী মুনমুন ঘোষের অভিযোগের ভিত্তিতে বাবা নেপাল ঘোষ ও দাদা প্রদীপ ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ।

মৃত চন্দন রানাঘাট পুরসভার এক নম্বর ওয়ার্ডের সড়কপাড়ায় দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে ভাড়া থাকতেন। ঘটনার দিন দুপুরে তিনি তার নিজের বাড়ি অর্থাৎ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কৃপাময়ী তলার বাড়িতে গিয়েছিলেন। সেই সময় তাকে বেধড়ক মারধর করে বাবা ও দাদা। তারপর তিনি ভাড়া বাড়িতে ফিরে এলে, রাতে সেখানে মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমেছে রানাঘাট থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *