EVM, Midnapur, পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু ইভিএম- এর ফাস্ট লেবেল চেকিং

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলায় আজ মঙ্গলবার থেকে ইভিএম মেশিন পরীক্ষা করে দেখার কাজ শুরু হয়েছে। একে বলা হয় ফাস্ট লেবেল চেকিং (এফ এল সি)।

জেলা অতিরিক্ত জেলা শাসক (ইভিএম) গোবিন্দ হালদার জানান, জেলায় এখনো পর্যন্ত মোট বুথের সংখ্যা ৪৩৩৩ টি। এটা বাড়িয়ে ৫০২১টি করা হবে। আজ মঙ্গলবার সকাল থেকে খড়্গপুর মহকুমা শাসক কার্যালয়ে শুরু হয়েছে ইভিএম ও ভিভি প্যাট চেকিংয়ের কাজ। এরপর মেদিনীপুর জেলা কালেক্টরেট, ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে পর্যায়ক্রমে হবে। চেকিংয়ের কাজ চলার সময় নির্বাচন কমিশনের পাঠানো একজন পর্যবেক্ষক থাকবেন। ৮টি রাজনৈতিক দলের প্রতিনিধি থাকছেন। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রতিদিন আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে প্রথম পর্যায়ের ইভিএম ও ভি ভি প্যাট চেকিংয়ের কাজ। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্যে এই চেকিং চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *