রূপনারায়ণের জোয়ারের জলে দ্রুত আমন চাষ শুরু সহ একাধিক দাবিতে কৃষকদের সভা কোলাঘাটে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৯ জুলাই: শ্রাবণ মাস শেষ হতে মাত্র এক সপ্তাহ বাকি। অথচ তেমন করে বর্ষার দেখা নেই। এ অবস্থায় রূপনারায়ণের জোয়ারের জলে দ্রুত আমন চাষ শুরুর দাবি সহ টোপা-ড্রেনেজ, দেহাটি, দেনান, চাপদা, গাজই, জঁফুলি প্রভৃতি নিকাশি খালগুলিতে জমে থাকা কচুরিপানা ও জঞ্জাল পরিস্কারের দাবিতে কৃষক সংগ্রাম পরিষদের আহ্বানে আজ কোলাঘাটের উত্তর জিঞাদা হাইস্কুলে এলাকার সর্বস্তরের কৃষকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শোভাময় গৌড়ী।

বক্তব্য রাখেন, পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। এছাড়াও উপস্থিত ছিলেন অসিত মাজি, মোহন দাস, সত্যচরণ মন্ডল প্রমুখ। সভা থেকে আগস্টের শেষ সপ্তাহে বিডিও অফিস অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *