বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা পর খুশি মতুয়াগড়ের ভক্তরা

সুশান্ত ঘোষ, বনগাঁ, ২৩ মার্চ:  দুদিন আগেই সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ জানিয়ে ছিল সাংসদ শান্তনু ঠাকুরের বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। তাঁর অভিযোগ ছিল, বিজেপি মতুয়াদের প্রার্থী করছে না। এবারে মতুয়া বাড়ির বড় ছেলে সুব্রত ঠাকুরকে গাইঘাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী করল বিজেপি। অন্যদিকে আর এক মতুয়া ভক্ত তথা শান্তনু ঠাকুরের পছন্দের প্রার্থী অশোক কীর্তনীয়কে দল প্রার্থী করেছে বনগাঁর উত্তর বিধানসভা কেন্দ্রে। এতে খুশি মতুয়া গড়ের ভক্তরা।

শান্তনু ঠাকুরের পছন্দের ব্যক্তি অশোক কীর্তনীয়াকে বনগাঁ উত্তরের প্রার্থী করায়, বনগাঁর বিদায়ী বিধায়ক বিশ্বজিৎ দাসকে ওই কেন্দ্রে টিকিট দেওয়া হয়নি, তাঁকে বাগদা থেকে প্রার্থী করা হয়েছে। তাই দাবি মতন প্রার্থী পেয়ে খুশি হয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। তিনি বলেন, গাইঘাটা ও বনগাঁর উত্তরে মতুয়া ভক্তদের প্রার্থী করায় ভারতীয় জনতা পার্টি কাছে কাছে কৃতজ্ঞ। শান্তনুর বাবা মঞ্জুল কৃষ্ণের অভিযোগের কথা তুলে ধরলে শান্তনুবাবু বলেন, তিনি ভুল তথ্য দিয়েছেন। এটা তাঁর ব্যক্তিগত বক্তব্য, দায় তাঁর। অন্যদিকে দল প্রার্থী করায় খুশি শান্তনু ঠাকুরের দাদা সুব্রত ঠাকুর। তিনি বলেন, গাইঘাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সঙ্গে কোনও লড়াই হবে না।  কারণ তৃণমূলকে মানুষ ত্যাগ করেছে। গাইঘাটার মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। যে পশ্চিমবাংলা এক সময় সোনার বাংলা, বিভূতিভূষণ, রবীন্দ্র নাথ ঠাকুরের বাংলা ছিল সেই বাংলাতে এখন সিন্ডিকেট রাজ, গুন্ডা রাজ, তোলাবাজির রাজ চলছে। পাশাপাশি বাংলায় মহিলারা আজ নিরাপত্তাহীন হয়ে পড়েছে। তাই এখানে জয়ী হওয়া আমার কাছে কোনও চেলেঞ্জের বিষয় নয়। 

পাশাপাশি বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিত দাসকে বাগদার প্রার্থী করেছে বিজেপি। শান্তনু ঠাকুরের অনুগামী, মতুয়া ভক্ত অশোক কীর্তনীয়াকে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *